বছরে প্রয়োজন ৬০ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
১০ অক্টোবর ২০২৬


দেশের ব্যাংক খাতে ৫-৮ বছর পর্যন্ত জাতীয় বাজেট থেকে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। বিগত সময়ে ব্যাপক ‘আর্থিক লুটপাট ও কাঠামোগত ক্ষয়ক্ষতি’থেকে ব্যাংক খাত পুনরুদ্ধার করতে এ অর্থ দরকার।

শনিবার (১০ অক্টোবর) রাজধানী ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) এক অনুষ্ঠানে  এ কথা বলেন   বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

লুটেরা গোষ্ঠী জনগণের অর্থ লুট করেছে উল্লেখ করে গভর্নর বলেন, ব্যাপক আর্থিক অনিয়ম ও অর্থপাচারের সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনা এবং লুট হওয়া সম্পদ পুনরুদ্ধারে ইতোমধ্যে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বিগত সময়ে আর্থিক খাতের অর্থপাচার ও অনিয়মের ব্যাপকতা তুলে ধরেন গভর্নর। তিনি জানান, যখন গভর্নরের দায়িত্ব নেন তিনি, তখন ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের এক-তৃতীয়াংশই লুট হয়ে গিয়েছিল। এই পরিমাণ অর্থ দিয়ে  ২ কোটি পরিবারকে সহায়তা দিতে পারত সরকার।  অথবা পদ্মা সেতুর মতো দুটি বড় অবকাঠামো প্রকল্প নির্মাণ করতে পারত। ব্যাংকিং ব্যবস্থার তারল্য সংকটের জন্য দায়ীদের কঠোর সমালোচনাও করেন তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর