চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত সর্বোচ্চ নম্বরধারী সহস্রাধিক শিক্ষার্থীকে প্রণোদনা হিসেবে ল্যাপটপ দেবে সরকার। এ জন্য বোর্ডপ্রতি ১০০ জন করে মোট ১ হাজার ১০০ শিক্ষার্থী নির্বাচিত করা হবে। এছাড়া ১০০তম অবস্থানে সমান নম্বরধারীদের জন্য অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ রিজার্ভ রাখা হয়েছে। ভবিষ্যতে এইচএসসিতেও এ ধরনের প্রণোদনা চালুর চিন্তা রয়েছে সরকারের।
শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী, উৎপাদনমুখী করার লক্ষ্যে শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অধীন ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ শীর্ষক স্কিমের আওতায় এ কর্মসূচি বাস্তবায়িত হবে। আগামী ফেব্রুয়ারি-মার্চের মধ্যেই শিক্ষার্থীদের হাতে এসব ল্যাপটপ তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
চলতি
বছর এসএসসি ও সমমানের পরীক্ষায়
১১টি শিক্ষা বোর্ডে গড় পাস ৬২
দশমিক ২৫ শতাংশ। এতে
জিপিএ-৫ পেয়েছে ১
লাখ ১৬ হাজার ৬৭৬
জন শিক্ষার্থী। এই সংখ্যক শিক্ষার্থীদের
মধ্যে থেকে যারা সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে, এমন
৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা করা হয়। কিন্তু সরকার ধাপে ধাপে এ কর্মসূচি বাস্তবায়ন
করবে। এরই অংশ হিসেবে প্রথম ধাপে দেড় হাজার শিক্ষার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হবে। এতে সরকারের আনুমানিক ১৬ থেকে ১৭
কোটি টাকা ব্যয় হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে