দিল্লিসহ
বিদেশে বাংলাদেশের যে কোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে। শেখ হাসিনাসহ পলাতক আসামিরা দেশে এলে তাদের ইমিডিয়েটলি অ্যারেস্ট (তাৎক্ষণিক গ্রেপ্তার) করা হবে। সংবিধানে মানবতাবিরোধী অপরাধীদের পাসপোর্ট দেওয়ার আইন নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায়
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা
ওবায়েদ ইসলাম।
শামা ওবায়েদ আরও বলেন, তাদের জেলে, কেন্দ্রীয় কারাগারে যেতে হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না। এখানে প্লেন, হেলিকপ্টার, বাস, গাড়ি, রিকশা পাঠানোর কোনো কথাই কারও সঙ্গে সরকারের হয়নি।
শামা ওবায়েদ বলেন, বাহাত্তরের সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে, কোনো ব্যক্তি ক্রাইম অ্যাগেইনস্ট হিউম্যানিটির আওতায় সাজাপ্রাপ্ত হয়ে থাকলে বাংলাদেশ গভর্নমেন্ট ইজ নট কম্পেলড টু গিভ হার অ্যানি পাসপোর্ট, অ্যানি এনআইডি, এনিথিং। এটার ব্যত্যয় তো ঘটবে না বলেও জানান তিনি।
বিদেশে প্রতিটি মিশন বাংলাদেশের ভূখণ্ড হিসেবে বিবেচিত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ৮৪টি মিশনের যেকোনো জায়গায়, ইটস কনসিডারড অ্যাজ বাংলাদেশ টেরিটরি। যেখানেই যাবে সেখানেই অ্যারেস্ট করা হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে