দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর ২০২৬


ভারত থেকে দেশে ফিরলেই দেশে কাযক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। সরকার চায় ভারত দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির প্রতি সম্মান দেখিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করুক।

সোমবার (২৩ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি আরও বলেন, শেখ হাসিনাকে কারাগারে নেওয়ার পর দেশের প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে।

 

রয়টার্সের খবরে বলা হয়েছে, আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করছেন  শেখ হাসিনা। এ লক্ষ্যে তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য আবেদন করেছিলেন। তবে বাংলাদেশ সরকার তার এসব আবেদন নাকচ করে দিয়েছে।

অন্যদিকে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে ঢাকা। তবে সর্বশেষ এ বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাকে ঘিরে বিভিন্ন কর্মসূচি পালন করছেন আওয়ামী লীগের সমর্থকরা। এর অংশ হিসেবে গত ১৯ নভেম্বর দেশব্যাপী লকডাউন কর্মসূচিও পালন করা হয়। গত ১০ দিনে দেশের অন্তত ২৮টি জেলায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের কয়েক ডজন ঘটনা ঘটেছে। এতে  কয়েকজন পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিক আহত হয়েছেন। চলমান এই সহিংসতাকে শেখ হাসিনার ‘রাজনৈতিকভাবে দেউলিয়া দলের’ টিকে থাকার কৌশল বলে অভিহিত করেছেন শামা ওবায়েদ।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর