পোশাক শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সরকারের পক্ষ থেকে শতভাগ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, এ জন্য শ্রমবান্ধব বাজেটও দেওয়া হয়েছে। তবে শ্রমিকদের মধ্যে অসন্তোষ এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতরা দেশকে ক্ষতিগ্রস্ত করতে চায়।
রোববার (২২ নভেম্বর) রাজধানী ঢাকার হোটেল সোনারগাঁওয়ে দ্বিতীয় আন্তর্জাতিক ওএসএইচ সম্মেলনে এসব কথা বলেন। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল চৌধুরী বলেন, মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে।
এদিকে সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, পোশাক খাতে অস্থিতিশীলতা তৈরির পেছনে একটি গোষ্ঠীর ভূমিকা রয়েছে। সরকার মজুরি বোর্ড গঠন করেছে। শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে সরকার সর্বোচ্চ সহযোগিতা দেবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে