‘এসএমই
সৃষ্টি’ নামে একটি বিশেষ কর্মসূচির আওতায় আগামী ৪ বছরে ২৫
হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরি করা হবে দেশে। রোববার
(২২ নভেম্বর) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন
প্রধানমন্ত্রী তারেক
রহমান।
প্রধানমন্ত্রী বলেন, উদ্যোক্তা হতে আগ্রহী নারী-পুরুষের জন্য এসএমই ফাউন্ডেশন এর মধ্যে ‘এসএমই সৃষ্টি’ নামে একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির আওতায় ৪ বছরে দেশের ৬৪ জেলায় প্রতি বছর ১০০ জন নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে আগামী চার বছরে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ছাড়া দেশের অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয় উল্লেখ করে তারেক রহমান বলেন, পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় শিগগিরই এসএমই নীতিমালা অনুমোদন দেবে মন্ত্রিসভা। এ নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কুটির ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের। এ খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে