সিলেট ফেরদৌসী’স কেক দোকানে অর্ধলক্ষ টাকা জরিমানা

সাহিদুর রহমান জুয়েল, সিলেট
২২ নভেম্বর ২০২৬


 

সিলেট মহানগরীর ধোপাদিঘীরপাড় এলাকায় কেক ও মিষ্টিজাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফেরদৌসী’স কেক- কে অর্ধলক্ষ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) দুপুরে সিলেট বিভাগী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা  করে।

জানা যায়, ফেরদৌসী’স কেক-এ একাধিক অনিয়মের দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সিলেট বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

 দেবানন্দ সিনহা জানান, কয়েকটি অভিযোগের পরিপ্রেক্ষিতে কেক ও মিষ্টিজাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফেরদৌসী’স কেকে অভিযান পরিচালনা করা হয়। এসময় সার্বিকভাবে কেক তৈরির প্রোডাকশন প্রক্রিয়া খুব খারাপ না হলেও বেশ কিছু অসংগতি ও অনিয়ম পাওয়া যায়। একাধিক অনিয়ম ও অসংগতির কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ও ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে অর্ধলক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর