সরকার
ধৈর্যের পরিচয় দিচ্ছে। মানবাধিকার লঙ্ঘন না করে আইন
অনুযায়ী পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। তবে সরকারের ধৈর্যকে দুর্বলতা মনে করার সুযোগ নেই। গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ
আওয়ামী লীগের ‘সহিংসতায়’ঘটনা প্রসঙ্গে এসব কথা বলেন স্থানীয়
সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী
মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী
আরও বলেন, আমরা
একটু সময় নিচ্ছি। এই সময়ের মধ্যে
ওই জনপদের মানুষ সংশোধন না হলে, আইনশৃঙ্খলা
বাহিনীর বলপ্রয়োগ করে এলাকার মানুষকে স্বস্তি দেওয়ার জন্য যা যা করার
প্রয়োজন, তা করা হবে।
শুক্রবার
(২০ নভেম্বর) বগুড়ার
শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে এক অনুষ্ঠানেএসব কথা
বলেন প্রতিমন্ত্রী। আওয়ামী লীগকে একটি ‘আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন’ আখ্যাও দেন তিনি।
মীর
শাহে আলম বলেন, পরাজিত, পতিত, পলাতক ও নিষিদ্ধ ঘোষিত
আওয়ামী লীগকে দেশের মাটিতে পুনরুত্থান হতে দেওয়া হবে না। দেশের মাটিতে তাবেদার রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কেউ চেষ্টা বা ষড়যন্ত্র করলে
সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে তা
মোকাবিলা করবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে