নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর ২০২৬

 

আগামী ৩ বছরের মধ্যে বাংলাদেশ তার নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে।  ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার মধ্যে এভিয়েশন হাব তৈরির লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিজ্ঞান এবং প্রযুক্তি থেকে পিছিয়ে পড়া মানেই নিজেকে এবং দেশকে পিছিয়ে রাখা। প্রযুক্তি ব্যবহারে অন্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে আরও শাণিত করতে হবে। গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু ভাবতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর