বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, খুনী-সন্ত্রাসীদের পরিষ্কার জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ (যথেস্ট হয়েছে, আর না)। দেশ ও জনগনের ভাগ্যের পরিবর্তনে ফ্যাসিবাদবিরোধী সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাসীদের বিরুদ্ধে, হত্যার রাজনীতি, তাবেদারি অপশক্তির বিরুদ্ধে জবাব দিতে হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটের মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ কর্মসূচির এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন। দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ইঙ্গিত করে বলেন প্রধানমন্ত্রী, যে দেশে পালিয়ে গেছে, সেটা তাদের প্রভু। প্রভুদের খুশি করতে দেশের মানুষের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করেছে। তারা আবার অধিকার কেড়ে নিতে চায়। তাদের গুম-খুনের রাজনীতি করার অধিকার আর দেবে না জনগণ।
বক্তব্যে
চব্বিশের মতো সব
দল-মতের মানুষকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, সরকার যখন সাধারণ জনগণের জন্য কাজ করার চেষ্টা করছে, তখনই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। যে সন্ত্রাসী মহল
ষড়যন্ত্র করছে, তারা জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর দেশে
শাসন করেছে। মানুষের কথা বলার অধিকার, ভোটাধিকার কেড়ে নিয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে