জাতীয়
অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৪টি নতুন প্রকল্পসহ মোট ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয়
ধরা হয়েছে মোট ৩৩
হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা।
এসব
মধ্যে রয়েছে গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণ, খাল ও নদী খনন,
নদীভাঙন প্রতিরোধ, রাজধানীর দাশেরকান্দি পয়ঃশোধনাগারের বর্জ্য সংগ্রহ লাইন স্থাপন এবং মহাসড়ক চার লেনে উন্নীতকরণ। অনুমোদিত বাকি দুটি প্রকল্প হচ্ছে সংশোধিত প্রকল্প।
বুধবার (১৮ নভেম্বর) ঢাকায় সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে ১০ কোটি টাকা জোগান দেওয়া হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে