চলতি নভেম্বর মাসে এখন পর্যন্ত ৮৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা বেড়েছে বলে মনে করছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানী ঢাকার মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। প্রায় সোয়া দুই কেজি গানপাউডার উদ্ধার এবং এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের বিষয়ে তথ্য জানাতে এ সংবাদ সম্মেলন হয়।
ডিবি প্রধান বলেন, এই মাসে আওয়ামী লীগের দুটি লকডাউন হয়েছে। এর মএকটি কর্মসূচি সামনে রয়েছে। নিজেদের উপস্থিতি জানান দিতে বিভিন্ন তৎপরতা চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। গত সেপ্টেম্বরে ২৭টি, অক্টোবরে ১৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলেও জানান তিনি। দলটির কর্মসূচি ঘিরে রাজধানীতে পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে বলেও জানান ডিবি প্রধান।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে