৮ মাসে গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি দেশে

নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৬

 

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার গঠনের আট মাসে দেশে কোনও গুম হয়নি, কোনও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি।  সোমবার (১৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘অনলাইন এডিটরস ফোরাম’-এর সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

এ সময়ে গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড না হওয়ার কারণ হিসেবে প্রতিমন্ত্রী বলেন, আমরা, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী।  আমরা কোনও বেআইনি কাজ করিনি। করবোও না।

 

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। তবে এই সুযোগে যেন ইনিয়ে বিনিয়ে অনলাইন পোর্টালগুলোতে ফ্যাসিস্টকে প্রতিষ্ঠা না করা হয়। কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিবাদী সংগঠনে কর্মকাণ্ডের প্রচার-প্রচারণা কিন্তু নিষিদ্ধ । তারপরও অনেকে সে বিষয়টি উপেক্ষা করছেন। বিষয়টি গণমাধ্যমকে মনে রাখতে হবে বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর