পাচার হওয়া সম্পদ উদ্ধারের প্রক্রিয়া শিখছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৬


দেশ থেকে পাচার হওয়া সম্পদ উদ্ধারে বাংলাদেশের আগে কোনো অভিজ্ঞতা নেই। গত দুই বছর ধরে পাচার হওয়া সম্পদ উদ্ধারের প্রক্রিয়া শিখছে বাংলাদেশ।পূর্ব অভিজ্ঞতা না থাকায় পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনতে সময় লাগবে।

সোমবার (১৬ নভেম্বর)  ঢাকায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে  এসব কথা বলেন   স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গণি চৌধুরী।

ফরহানুল গণি চৌধুরী বলেন, স্টোলেন অ্যাসেট রিকভারি অনেক সময়সাপেক্ষ বিষয়। এ সম্পদ উদ্ধার করতে নানা রকম আইনি জটিলতা রয়েছে। কারণ, যেসব দেশে পাচার হয়েছে, সেই দেশ আগে শনাক্ত করতে হবে। এরপর সম্পদ যাতে বিক্রি করতে না পারে, সেজন্য সম্পদ ফ্রিজ করতে হবে।  যারা পাচার করেছে, তারা সম্পদগুলো বিভিন্ন লেয়ারে পরিবর্তন করছে বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর