আগামী
ডিসেম্বর মাসের মধ্যেই
পোশাক শ্রমিকদের
নতুন বেতন কাঠামো নির্ধারণ
করা হবে। আগামী জানুয়ারি থেকে নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন শ্রমিকরা।
বুধবার
(৪ নভেম্বর) নবগঠিত মজুরি বোর্ডের প্রথম বৈঠক শেষে এ তথ্য জানান
বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার। জানুয়ারি থেকে নতুন বেতন দেওয়ার বিষয়ে শ্রমিক
ও মালিকপক্ষ একমত হয়েছে বলেও জানান তিনি।
শ্রমিক নেতা বাবুল আখতার জানান, বোর্ডের পরবর্তী বৈঠক হবে আগামী সপ্তাহে। সেখানে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা নিজেদের দাবি-দাওয়া লিখিত আকারে উপস্থাপন করবেন। ডিসেম্বরের মধ্যেই মজুরি কাঠামো নির্ধারণ ও কার্যকর করা হবে।
এ সময় পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখতে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান বাবুল আখতার।
এদিকে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, আগের মতো এবার আর কালক্ষেপণ করা হবে না। দ্রুততম সময়ের মধ্যে নতুন নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ করা হবে।
মালিকপক্ষের প্রতিনিধি বলেন, ডিসেম্বরের মধ্যেই নতুন বেতন নির্ধারণের কার্যক্রম সম্পন্ন হবে। এ বিষয়ে কোনো দ্বিধা নেই।