পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন গেলেন পিটার হাস?

নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৬


ঢাকায় সফরে এসে হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস।  কী কারণে তিনি সেখানে যান এবং কার সঙ্গে সাক্ষাৎ করেন এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তিনি হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢু মারেন বলে জানা গেছে। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত  যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় দায়িত্ব পালন করেন পিটার হাস। বর্তমানে তিনি মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে কাজ করছেন।

 

গত ১৩ নভেম্বর ঢাকায় সফরে এসেছেন পিটার ডি হাস। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত তার বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে। এবারে তার ঢাকা সফরের উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর