মন্তব্য
২০৩০
সালের মধ্যে দেশে বিদ্যুৎ চাহিদার
২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটাতে
চায় সরকার। সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর
বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে এ কথা জানান বিদ্যুৎ
ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
প্রতিমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করাই বর্তমান সরকারের লক্ষ্য। এ ক্ষেত্রে সরকার সহায়ক নীতি প্রণয়ন করেছে। লক্ষ্য অর্জনে সোনাগাজী ২২০ মেগাওয়াট সোলার প্রকল্প ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে