আইন প্রণয়নের পাশাপাশি সরকারি সম্পদের সঠিক ব্যবহার, উন্নয়ন প্রকল্পের গুণগত মান এবং নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করতেও সংসদ সদস্যদের ভূমিকা রাখতে হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের শপথ কক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। স্পিকার বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে এগুলোর বাস্তবায়নে বেড়েছে কারিগরি ও অন্যান্য জটিলতা। জনপ্রতিনিধি হিসেবে সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সরকারি সম্পদের যথাযথ ব্যবহার তদারকি করা সংসদ সদস্যদের দায়িত্ব। শুধু তাই নয়, আইন প্রণয়নের পাশাপাশি সরকারের উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও আইনপ্রণেতাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম এবং সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সামঞ্জস্য নিশ্চিত করতে হবে। সরকারি অর্থের যথাযথ ব্যবহার, নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন এবং প্রকল্পের গুণগত মান বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে তাদের।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে