ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে

নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২৬


দেশের অর্থনীতি ধ্বংস করতে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।  তৈরি পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানী ঢাকারর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশে যখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, তখন তারা সেই পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। বর্তমানে আর্থিক প্রতিষ্ঠান যখন ঠিক হচ্ছে এবং দেশে বিদেশিরা বিনিয়োগ করছে, ঠিক তখনই ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে।

প্রতিমন্ত্রী আরও জানান, পোশাক শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক দিতে সরকার আলোচনা করছে। মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের চেষ্টা করছে সরকার।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর