মাঝনদীতে সেতুতে কোনো খুঁটি বসানো হবে না

নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৬


নদীর স্বাভাবিক প্রবাহ ঠিক রাখতে দীর্ঘ সেতু নির্মাণের ক্ষেত্রে  মাঝনদীতে কোনো খুঁটি বসানো হবে না। এ ধরনের সেতু নির্মাণে দক্ষতা বাড়াতে বিদেশ থেকে প্রশিক্ষক এনে দেশীয় প্রকৌশলীদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রয়োজনে প্রকৌশলীদের বিদেশেও প্রশিক্ষণের জন্য পাঠানো হবে।

বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি। প্রতিমন্ত্রী বলেন, উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্প নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন জেলায় ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণ করা হবে। এসব সেতুর প্রতিটির দৈর্ঘ্য হবে ১০০ মিটারের বেশি। নদীর পানির স্বাভাবিক প্রবাহ ঠিক রাখতে সেতুগুলোতে মাঝনদীতে কোনো খুঁটি না বসানোর সিদ্ধান্ত হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর