মালয়েশিয়ায় যেতে সর্বোচ্চ ব্যয় দুই লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৬


বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে সরকার।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তারকা চিহ্নিত সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া পুনরায় চালু করতে সক্ষম হয়েছে সরকার। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও বাংলাদেশি শ্রমিকদের অভিবাসন ব্যয় একইভাবে সহনীয় পর্যায়ে রাখতে সরকারের আলোচনা ও উদ্যোগ অব্যাহত রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, প্রবাসে কর্মসংস্থানের জন্য যেসব বাংলাদেশি শ্রমিক বিদেশে যাবেন, তাদের যাতায়াতসহ সার্বিক অভিবাসন ব্যয় কমিয়ে আনার বিষয়ে  বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।

 

বিডি২৪অনলাইন/ এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর