৫০ পয়েন্টে বসছে এআই ট্রাফিক সিগন্যাল

নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৬


ঢাকায় ৫০টি পয়েন্টে নতুন করে এআই  প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল বসানোর কাজ চলছে। এই এআই ক্যামেরাসহ ট্রাফিক লাইটগুলো কাজ করা শুরু করলে  ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা বা যানজট পরিস্থিতির আরও উন্নতি হবে। চলাচলের উপযুক্ত হবে। মানুষের জন্য সুবিধা হবে।

 

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, ঢাকা শহরের যানজট নিরসনে প্রয়োজনীয় নির্দেশনা তিন মাস আগেই দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ৫০টি পয়েন্টে নতুন করে এআই সিগন্যাল বসানোর কাজ চলছে।

সংসদ নেতা জানান, বিভিন্ন পয়েন্টে নতুন ট্রাফিক সিগন্যাল লাইট বসানো হয়েছে। তবে সেগুলো এখনো কার্যক্রম শুরু করেনি। আগামী এক থেকে দুই মাসের মধ্যে এই লাইটগুলো কাজ করা শুরু করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর