আচরণবিধি লঙ্ঘনের চেষ্টায় তাৎক্ষণিক প্রার্থিতা বাতিল

নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর ২০২৬


ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এবার আচরণবিধি লঙ্ঘন বা লঙ্ঘনের চেষ্টা করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালায় ৩২ নম্বর বিধির ১ ও ২ উপবিধিতে এ সংক্রান্ত বিধান প্রতিস্থাপন করা হয়েছে।

নতুন বিধান অনুযায়ী, কোনো উৎস থেকে পাওয়া রেকর্ড বা লিখিত প্রতিবেদন পর্যালোচনায় কমিশন যদি মনে করে, চেয়ারম্যান বা সদস্য পদে কোনো প্রার্থী কিংবা তার নির্বাচনি এজেন্ট আচরণবিধি লঙ্ঘন করেছেন বা লঙ্ঘনের চেষ্টা করেছেন, তাহলে  তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিতে পারবে ইসি। তদন্ত প্রতিবেদনে যদি নিশ্চিত হয় যে কোনো প্রার্থী, তার নির্বাচনি এজেন্ট অথবা প্রার্থীর নির্দেশে কিংবা প্রত্যক্ষ বা পরোক্ষ সম্মতিতে অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান আচরণবিধি ভঙ্গ করেছে বা ভঙ্গের চেষ্টা করেছে, তাহলে লিখিত আদেশে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর