এইচএসসিতে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর ২০২৬


চলতি বছরের  এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯টি খাতার ফলাফলে পরিবর্তন এসেছে। সোমবার (২৩ নভেম্বর)  দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে।

পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফলাফলে নতুন করে কতজন অকৃতকার্য শিক্ষার্থী পাস করেছেন এবং কতজন জিপিএ-৫ পেয়েছেন, তার পূর্ণাঙ্গ পরিসংখ্যান বোর্ডভিত্তিক বিস্তারিত ফলাফল থেকে জানা যাবে।

এবারই প্রথম এইচএসসি পরীক্ষায়উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়ন ব্যবস্থা চালু করা হয়। ফলে পরীক্ষার্থীরা শুধু নম্বর যোগ-বিয়োগ বা গণনার ভুল সংশোধনের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি; বরং উত্তরপত্রের মূল্যায়ন প্রক্রিয়া নতুন করে যাচাই ও পর্যালোচনার সুযোগ পেয়েছেন।

 

গত ৩১ অক্টোবর ২০২৬ মূল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। এরপর পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের জন্য সারাদেশের ১১টি বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর