বাংলাদেশের
চলমান পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায় তারা।
সোমবার
(২৩ নভেম্বর) রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে
এসব কথা বলেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বাংলাদেশের বর্তমান সময়কে একটি সন্ধিক্ষণ হিসেবে দেখছেন মিলার। তিনি বলেন, এখন এমন একটি প্রবণতা রয়েছে যে— এটি একটি সন্ধিক্ষণ, সবকিছু বদলে যাচ্ছে। তবে নিরাপত্তা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।
আগামী দিনে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের অংশীদারত্বের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত। বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের (গ্র্যাজুয়েশন) বিষয়ে বলেন, এই উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ বিভিন্ন খাতে শৃঙ্খলা ফিরিয়ে এনে আরও ভালো প্রস্তুতি নেবে বলে আশা করে ইউরোপীয় ইউনিয়ন।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে