সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে

নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর ২০২৬


দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে সব সম্প্রদায়ের মানুষের প্রতি  আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির জন্য যে চক্রান্ত চলছে, সেই চক্রান্ত আমাদের রুখে দিতে হবে।

 

সোমবার (২৩ নভেম্বর) রাজধানী ঢাকার ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে আয়োজিত দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও জাতীয় বৌদ্ধ সম্মেলনে এ আহ্বান জানান রাষ্ট্রপতি। দেশের বিরুদ্ধে যে সব ষড়যন্ত্র করা হচ্ছে, দেশের মানুষ সেগুলো রুখে দিতে সক্ষম হবে বলেও বিশ্বাস করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেন, অনেক আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি। কিন্তু সেই সুযোগকে বিনষ্ট করতে একটি গোষ্ঠী অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের সম্প্রীতি বিনষ্ট করতে নৈরাজ্য সৃষ্টি করছে। এই নৈরাজ্যের মধ্য দিয়ে দেশকে আবার অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

 

রাষ্ট্রপতি জানান, এ দেশের মানুষ সব সময় এ ধরনের প্রচেষ্টাকে প্রতিহত করেছে এবং সংগ্রামের মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করেছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর