৫৫ রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে ইসি

নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর ২০২৬


স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হয়ে ১ ডিসেম্বর পর্যন্ত টানা তিন দিন চলবে এই সংলাপ। এতে  ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে রাজনৈতিক দলগুলোর মতামত ও সহযোগিতা নিতেই এ উদ্যোগ।

মঙ্গলবার (২৪ নভেম্বর)  সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। ইসি সচিব জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছিল, এবারের সংলাপেও  তাদের আমন্ত্রণ জানানো হচ্ছে। এছাড়া নতুন নিবন্ধন পাওয়া চারটি রাজনৈতিক দলকেও সংলাপে ডাকা হয়েছে।

এদিকে, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পাঁচ ধাপের রোডম্যাপ ও ভোটের তারিখ ইতোমধ্যেই ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন  করবে  কমিশন।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর