বেলুচিস্তানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৬


পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশজুড়ে  গত ৩ দিনে ভারত ও আফগানিস্তানের ‘মদতপুষ্ট’ ৭১ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। দেশটির সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী ব্যাপক অভিযানে তারা নিহত হয়।  সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের বরাত দিয়ে  এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান সেনাবাহিনী।

এদিকে এ বিষয়ে এখন পর্যন্ত কাবুল ও নয়াদিল্লির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আফগানিস্তান জানিয়েছে, আফগান বাহিনীর অভিযানে কথিত দায়েশ সদস্যদের ২৮ জন  নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছে। পাকিস্তান থেকে  সীমান্ত পেরিয়ে দেশটির পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে ঢোকার পর তাদের বিরুদ্ধে অভিযান চালায় আফগান বাহিনী। যদিও আফগানিস্তানের এই দাবি প্রত্যাখ্যান করে ইসলামাবাদ একে ‘হাস্যকর, ভিত্তিহীন ও সম্পূর্ণ অসত্য’ বলে মন্তব্য করেছে।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে ধারাবাহিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার পেছনে  সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ভারত ও আফগানিস্তান পৃষ্ঠপোষকতা করছে বলে অভিযোগ করে আসছে পাকিস্তান। দেশটির এই অভিযোগ অস্বীকার করে আসছে  ভারত ও আফগানিস্তান।

 

বিডি২৪অনলাইন/আইডিএস/এমকে


মন্তব্য
জেলার খবর