শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে

নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২৬


শিগগিরই দেশে জ্বালানি সংকট কেটে যাবে। আগামীতে কোনো দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সরবরাহে সমস্যা থাকবে না। রোবববার (২৭ সেপ্টেম্বর) ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে তেল ও গ্যাস সরবরাহের প্রধান অঞ্চল মধ্যপ্রাচ্য ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ পরিস্থিতিতে বিকল্প উৎস খুঁজতে কিছুটা সময় লেগেছে। তাছাড়া ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার কারণে কেনা জ্বালানি দেশে আনা সম্ভব হয়নি। তবে এখন সঠিকভাবে জ্বালানি আসছে।

মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জনগণের কষ্ট লাঘবে বিকল্প উৎস খুঁজে বের করেছে সরকার । বেশি দাম দিয়ে গ্যাস আনা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে


মন্তব্য
জেলার খবর