বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২৬

 

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনাটি চাঁদাবাজির কারণে নয়, জমি নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে ঘটেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার মতে, এ হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ঢালাওভাবে করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদেরকে এ কথা বলেন মন্ত্রী। তিনি বলেন,  সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায়  ‘ভিকটিমাইজড’ হয়েছেন তিনি। ঘটনাটি নিয়ে প্রাথমিক তদন্ত হয়েছে। আরও বিস্তারিত তদন্তের প্রয়োজন রয়েছে। এ ঘটনায় মামলা ও জিডির আইনি প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

সালমান মুক্তাদির ফেসবুক লাইভে তার কাছে চাঁদা দাবি এবং চাঁদা না দেওয়ায় স্টুডিওতে হামলার কথা বললেও কোনো মামলা করেননি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তার ভাষ্য, সালমান একপর্যায়ে বলেছেন- তার কাছে কেউ চাঁদা চাননি; চাইলে তিনি দিতেন। এরপর বিএনপিকে ‘চাঁদাবাজ দল’ বলা হয়েছে।  এটি সুনির্দিষ্ট অভিযোগ নয় বলে জানান মন্ত্রী।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর