ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

হাফিজুর রহমান আনছারী, ভাঙ্গুড়া (পাবনা)
২৬ সেপ্টেম্বর ২০২৬


 

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাবনার ভাঙ্গুড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. আরিফুজ্জামানের নেতৃত্বে শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ  কার্যক্রম পরিচালনা করা হয়।

এদিন বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার ও অপসারণ করা হয়। পাশাপাশি ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার বংশবিস্তার রোধে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা. মোসা. হালিমা খানম, ভাঙ্গুড়া পৌর নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আলী আজম, ভেটেনারি সার্জন মোছা.  শারমিন, ভাঙ্গুড়া প্রাণিসম্পদ অধিদপ্তর,  ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মাহবুব উল আলম বাবলু,  বাংলাদেশ স্কাউটসের উপজেলা শাখার সদস্যরা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী ও সংশ্লিষ্টরা।

উপজেলা প্রশাসন বলেছে,  প্রতি শনিবার সকাল ৯টায় নিয়মিতভাবে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে আগামী তিন মাসব্যাপী বিশেষ এ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর