দেশে পুলিশের অধীনে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে আগামী সপ্তাহে। এ ইউনিট মেট্রোপলিটন, বিভাগ ও জেলা পর্যায়ে থাকবে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় রাজারবাগে পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সালাহউদ্দিন আহমদ বলেন, এ জন্য পুলিশ সদর দপ্তরে একজন অ্যাডিশনাল আইজিপির পোস্ট ক্রিয়েটেড না থাকলে ক্রিয়েট করা হবে। থানা ও জেলা পর্যায়ে সাইবার সিকিউরিটি ইউনিটের আধুনিক যন্ত্রপাতি থাকবে। বড় আকারের ফরেনসিক ল্যাব ও যে সাপোর্ট দরকার, সেগুলো হেডকোয়ার্টার ও ডিভিশন পর্যায়ে থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জটিল ধরনের বিষয়গুলো কেন্দ্রীয় পর্যায়ে পাঠানো হবে। থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিশ্লেষণ করা সম্ভব এমন বিষয়গুলো সেখানেই মোকাবিলা করা হবে। সাইবার স্পেস ক্রিয়েট করে যেসব ক্রাইম হচ্ছে সেটা আধুনিক ক্রাইম প্রবণতার একটা ক্যারেক্টার বলেও উল্লেখ করেন মন্ত্রী।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে