মন্তব্য
মাদক এবং জুয়া প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সুরক্ষায় ও সুস্থ পরিবেশ নিশ্চিতে এ সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীসহ তরুণ সমাজকে মাদকাসক্তি এবং অনলাইন বা অফলাইন জুয়ার ভয়াল থাবা থেকে রক্ষা করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিরোধমূলক কমিটি গঠন করতে হবে।
এসব
কমিটি কতদিনের মধ্যে গঠন করতে হবে কিংবা কমিটির কাঠামো ও কার্যপরিধি কেমন
হবে—সে বিষয়ে বিজ্ঞপ্তিতে
কোনো
দিকনির্দেশনা দেওয়া হয়নি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে