আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। নভেম্বর-ডিসেম্বরে বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে ।
বৃহস্পতিবার
(২৪ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে গণমাধ্যমকর্মীদের
সঙ্গে আলাপকালে এ
কথা বলেন নির্বাচন
কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।
সরকারের কোনো চাপে নির্বাচন কমিশন তারিখ পেছায়নি উল্লেখ করে এ কমিশনার আরও বলেন, বাস্তবতা, আইন ও সংবিধান সবকিছু বিবেচনা করেই কমিশন তারিখ ঘোষণা করে।
ইসি আনোয়ারুল বলেন, এর আগে সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরে দেখা গেল- সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু। আবার বন্যার কারণে শিক্ষার্থীদের পরীক্ষাসহ অন্যান্য বিষয়গুলো পিছিয়ে যাওয়ার মতো বিষয়গুলোও রয়েছে। কাজেই রমজান, ঈদ, পূজা, এসএসসি-এইচএসসি পরীক্ষাসহ সব দিক বিবেচনা করে নির্বাচন আয়োজনের কথা চিন্তা করছে ইসি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে