ঝিনাইগাতীতে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

মারুফ হাসান নাঈম, ঝিনাইগাতী
২৪ সেপ্টেম্বর ২০২৬


শেরপুরের ঝিনাইগাতীতে আনুমানিক মূল্য ১৭ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিকসের চালানসহ একটি পাওয়ার টিলারের ট্রলি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)  ভোরে ভারতের কাছাকাছি গজনী সীমান্ত এলাকা থেকে এই চালান আটক করে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)- এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। ফলে অভিযান পরিচালনার সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি অধিনায়ক আরও জানান, শেরপুর সীমান্ত দিয়ে মাদক, চোরাচালান অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির নিয়মিত নজরদারি অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর