দেশের নারীরা এখন নিজেদের যোগ্যতায় বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, তারা আগের মতো আর পিছিয়ে নেই। তাই জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন রাখার প্রয়োজনীয়তা নতুন করে বিবেচনার সময় এসেছে।
বৃহস্পতিবার
(১২ নভেম্বর) রাজধানী ঢাকায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস আয়োজিত এক বিশেষ আলোচনা
এসব কথা বলেন। তার মতে,
সরাসরি নির্বাচনে রাজনৈতিক দলগুলো এক-তৃতীয়াংশ আসনে
নারী প্রার্থী মনোনয়ন দিলে নারীরা নিজেদের যোগ্যতা ও জনসমর্থনের ভিত্তিতে
সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পাবেন।
হাফিজ উদ্দিন আহমদ মনে করেন দেশের বর্তমান অবস্থার জন্য সবচেয়ে বেশি দায়ী রাজনীতিবিদরাই। জানান, যারা রাজনীতি করেন না, তাদের পক্ষে দেশ কীভাবে এবং কেন পরিচালিত হয়, তা বোঝা কঠিন।
রাজনীতিবিদদের সংশোধনের আহ্বান জানিয়ে স্পিকার বলেন, তারা নিজেদের শুধরে নিলেই দেশের সামগ্রিক পরিস্থিতির পরিবর্তন সম্ভব। রাজনীতিবিদরা ঠিক হয়ে গেলে পুরো দেশ বদলে যাবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে