কখন সব সার কারখানায় গ্যাস দেওয়া যাবে, জানালেন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর ২০২৬


গ্যাসের চাপ বাড়লেও সম্ভাব্য গ্যাসফিল্ড থেকে গ্যাস পাওয়া গেলে সব সার কারখানায় গ্যাস দেওয়া যাবে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদ অধিবেশনের প্রশ্নোত্তরে এ তথ্য জানান  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

 

বর্তমান সরকার বারবার গ্যাসের দাম বাড়ায়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধকালীন পরিস্থিতির কারণে প্রচুর দাম দিয়ে গ্যাস কিনতে হচ্ছে বিদ্যুৎকেন্দ্রগুলো সচল রাখতে। তেল ও গ্যাসের দাম বাজার দরের সাথে সমন্বয় করে বৃদ্ধি হয়। গত ৮ মাসে সরকার ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে বলেও জানান তিনি।

 

বিদ্যুতের ভৌতিক বিল ঠেকাতে প্রিপেইড স্মার্ট মিটার লাগানোর ব্যবস্থা করেছে সরকার। এক কথা জানিয়ে মন্ত্রী বলেন, ভৌতিক বিল দেওয়ার ঘটনা কোথাও ঘটে থাকলে সরকার ব্যবস্থা নেবে।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর