পাবনার ভাঙ্গুড়ায় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের দুই নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা—ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও ভাঙ্গুড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম এবং অষ্টমনিষা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল রানা।
পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল আলিম ও জুয়েল রানা দুজনই অষ্টমনিষা ইউনিয়নের একটি বিস্ফোরক মামলার আসামি এবং তাদের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন অভিযোগ রয়েছে। সম্প্রতি দেশে কাযক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুনরায় নাশকতার ছক কষছে—এমন তথ্যের ভিত্তিতে এলাকায় নজরদারি জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদিকে, তাদের আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে নানা আলোচনার সৃষ্টি হয়।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, “তারা নাশকতার বিভিন্ন ধরনের পরিকল্পনা করার সময় হাতেনাতে আটক হয়েছেন।”
বিডি২৪অনলাইন/সি/এমকে