সড়ক দুর্ঘটনায় আহত কুবি শিক্ষার্থীর মৃত্যু

আকরাম চৌধুরী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
০৯ নভেম্বর ২০২৬


সড়ক দুর্ঘটনায় আহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইরফানুল্লাহ মারা গেছেন। সোমবার (৯ নভেম্বর) ভোর ৫টার দিকে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়।



তিন বছর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাগরঝুলিতে তিশা বাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন তিনি।  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই মহিবুল্লাহ।

 

২০২৩ সালের ৯ নভেম্বর সকাল ৯ টার দিকে সাইকেল চালিয়ে টিউশনিতে যাওয়ার পথে কুমিল্লা থেকে ঢাকাগামী তিশা প্লাস পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে  তার বাম হাত ভেঙে যায় এবং ডান হাতেও গুরুতর আঘাত লাগে। নাক-মুখ দিয়েও রক্তক্ষরণ হয়। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর