কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু)-এর খসড়া গঠনতন্ত্র দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিয়েছেন সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কুকসু প্রতিষ্ঠা আন্দোলনের নেতারা এ স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার, প্রাতিষ্ঠানিক প্রতিনিধিত্ব ও নেতৃত্ব বিকাশের
সুযোগ নিশ্চিত করতে দ্রুত কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন ধরে নির্বাচিত কেন্দ্রীয় ছাত্র সংসদ না থাকায় শিক্ষার্থীদের স্বতন্ত্র ও প্রাতিষ্ঠানিক প্রতিনিধিত্বের সুযোগ সীমিত রয়েছে। ফলে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি-দাওয়া উত্থাপন, অধিকার সংরক্ষণ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে প্রতিনিধিত্বশীল ভূমিকা পালনের ক্ষেত্রে শূন্যতা তৈরি হয়েছে।
এতে কুকসুর খসড়া গঠনতন্ত্র দ্রুত পর্যালোচনা ও অনুমোদন, নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ ও সময়সূচি প্রকাশ, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
বিডি২৪অনলাইন/সি/এমকে