দুর্ঘটনায় হতাহতদের বড় অঙ্কের সহায়তা দিচ্ছে বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক
০৫ নভেম্বর ২০২৬


সড়ক দুর্ঘটনায় হতাহতদের অথবা তাদের পরিবারকে বড় অঙ্কের আর্থিক সহায়তা দিচ্ছে  সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। চালকসহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যে কোনো ব্যক্তি বা তার পরিবার নির্ধারিত নিয়ম মেনে আবেদন করলে এ সহায়তা পাবেন।

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট  দিয়েছে বিআরটিএ। বিআরটিএর তথ্যমতে,  আবেদনের ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার অর্থ সরাসরি ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে দেওয়া হবে।

 

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে  কমপক্ষে ৫ লাখ টাকা, অঙ্গহানির ক্ষেত্রে কমপক্ষে ৩ লাখ টাকা। গুরুতর আহত যাদের স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা  কম ,তাদের ক্ষেত্রে কমপক্ষে ৩ লাখ টাকা। এবং আহত হলেও স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা থাকলে কমপক্ষে ১ লাখ টাকা সহায়তা পাওয়া যাবে।

 

দুর্ঘটনা ঘটার ৯০ দিনের মধ্যে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড বরাবর ফরম-৩২-এ আবেদন করতে হবে। ঘরে বসেই অনলাইনে বিএসপি-এর মাধ্যমেও আবেদন করা যাবে। দুর্ঘটনা ঘটার ৯০ দিন পার হয়ে গেলে আর আবেদন করার কোনো সুযোগ থাকবে না।

 

 


মন্তব্য
জেলার খবর