রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে মানবাধিকার নিশ্চিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক
০৮ নভেম্বর ২০২৬


রোহিঙ্গা ইস্যুটি বাংলাদেশের জন্য একদিকে  মানবিক দিক থেকে বিবেচনার বিষয়, অন্যদিকে বাংলাদেশের নিরাপত্তার প্রশ্নও  জড়িত বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি  বলেছেন,  জোর করে রোহিঙ্গাদের পাঠিয়ে দিলে বা ইন্টারন্যাশনালি চাপিয়ে দিলেই হবে না। একজন রোহিঙ্গা তার দেশে ফেরত যাওয়ার ক্ষেত্রে তার নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে। তার নাগরিকত্ব, মানবাধিকার, মর্যাদা, শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। এটা নিশ্চিত করার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মহলকে সম্পৃক্ত হতে হবে।

রোববার (৮ নভেম্বর) রাজধানী ঢাকার সিরডাপ মিলনায়তনে  এক সংলাপে এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের মানবাধিকারের বিষয়টি ও তাদের নাগরিক অধিকারের কথা চিন্তায় আছে সরকারের।

জাতিসংঘের অধিবেশনে যাওয়ার পর যখন ইন্টারন্যাশনাল কমিউনিটির সঙ্গে বৈঠক হয়েছে, তখন রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে মানবাধিকার, নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করার বিষয়টি তুলে ধরা হয়েছে বলেও জানান আইনমন্ত্রী। রোহিঙ্গা সমস্যার কীভাবে সমাধান করা যায় সেটা সরকার দেখছে বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর