মন্তব্য
চলতি মৌসুমে ৫ লাখ টন সেদ্ধ চাল, ৫০ হাজার টন আতপ চাল এবং ৩ লাখ টন ধান কিনবে সরকার। প্রতি কেজি সেদ্ধ চাল ৪৯ টাকা, আতপ চাল ৪৮ টাকা এবং ধান ৩৫ টাকা দরে কেনা হবে।
রোববার
(৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির
সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন
খাদ্যমন্ত্রী। মন্ত্রী আরও বলেন,
কৃষক বিক্রি করতে চাইলে ধান আরও সংগ্রহ হবে।
আগামী
১৪ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত
ধান
সংগ্রহ কাযক্রম চলবে।
চাল সংগ্রহ কাযক্রম চলবে
১ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
কৃষকদের
ভালো অবস্থানে নিয়ে যেতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে