চলতি
বছরের এইচএসসি ও
সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ১০
লাখ ৮৭ হাজার ৪১৩টি
আবেদন জমা পড়েছে বোর্ড। ফল
চ্যালেঞ্জ করে সারাদেশের ২ লাখ ৯১
হাজার ২০৯ শিক্ষার্থী এসব
আবেদন করেছেন। এবারই রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রোববার
(৮ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা
বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে জানান,
আগামী ২৩ নভেম্বর পুনর্নিরীক্ষণের
ফল প্রকাশ হবে।
তথ্য অনুযায়ী, একজন শিক্ষার্থী একাধিক বিষয়ের একাধিক পত্রের ফল পুনর্নিরীক্ষণেরও আবেদন জমা দিয়েছেন। প্রতিটি পত্রের পুনর্নিরীক্ষণের জন্য ১৫০ টাকা ফি নির্ধারণ করা ছিল। ফরৈ এসব আবেদন থেকে ফল পুনর্নিরীক্ষণ ফি বাবদ শিক্ষা বোর্ডগুলোর আয় হয়েছে প্রায় ১৬ কোটি টাকা।
গত ১ নভেম্বর থেকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়। রোববার দুপুর ১২টা পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন পরীক্ষার্থীরা। এ বছরে প্রকাশিত ফলাফলে ১১টি শিক্ষা বোর্ডে গড়ে ৫২ দশমিক ১২ শতাংশ শিক্ষার্থী পাশ করেছেন।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে