আবারও চক্রান্ত শুরু হয়েছে

নিজস্ব প্রতিবেদক
০৭ নভেম্বর ২০২৬


প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘অতীতের মতো আবারও চক্রান্ত শুরু হয়েছে। একটি মহল দেশের সার্বভৌমত্বকে দাবিয়ে রাখতে চায়। শনিবার (৭ নভেম্বর) রাজধানী ঢাকার নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালি-পূর্ব সমাবেশে এসব কথা বলেন।

 

একাত্তর, ৭ নভেম্বর ও ২৪-এর মতো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী সব ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে  দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী এ সময়।

 

​ঐতিহাসিক ৭ নভেম্বরের প্রেক্ষাপট তুলে ধরে তারেক রহমান বলেন, ‘একাত্তরে অর্জিত সার্বভৌমত্ব ক্ষুণ্ন করে দেশের মানুষের ওপর বাকশাল চাপিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে ৭ নভেম্বর সেই গোষ্ঠীকে সিপাহি-জনতা পরাজিত করেছিল।

 

বর্তমান সময়েও সেই অপশক্তি দেশের অর্জনকে নস্যাৎ করার পাঁয়তারা চালাচ্ছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,   স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতিকে আবারও ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর