গ্রাম পুলিশের কল্যাণে তার সরকারের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শুধু পদবি নয়, গ্রাম পুলিশের বেতন বাড়ানো হয়েছে। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
শনিবার (৭ নভেম্বর) গ্রাম পুলিশের অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, গ্রাম পুলিশের বেতন ৭ হাজার থেকে ১০ হাজার ৫০০ টাকা ও গ্রাম পুলিশের প্রধানের বেতন ৮ হাজার থেকে ১১ হাজার করা হয়েছে।
প্রধানমন্ত্রী
আরও বলেন, গ্রাম পুলিশের আনুতোষিক ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা এবং গ্রাম
পুলিশ প্রধানের ৮৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে।
তথ্য
আদান-প্রদানের জন্য প্রত্যেক সদস্য মাসে ১০০ টাকা করে মোবাইল বিল পাবেন। থানায় প্রতি
সপ্তাহে হাজিরার জন্য যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। গ্রাম
পুলিশ প্রধানের ক্ষেত্রে এ ভাতা নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে