দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষে বিনামূল্যে পাঠ্যবইয়ের পাশাপাশি স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ দেওয়ার পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে মিড-ডে মিল কার্যক্রম সম্প্রসারণ করা হবে। বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নিয়োগ দেওয়া হবে পরিচ্ছন্নতাকর্মীও।
পর্যায়ক্রমে
এসব উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের। প্রথম বছর শিক্ষাবর্ষের শুরুতেই সব উপকরণ দেওয়া
সম্ভব নাও হতে পারে। তবে পরবর্তী বছরগুলোতে স্কুল খোলার সময়ই এগুলো দেওয়ার লক্ষ্য রয়েছে।
রোববার
(৮ নভেম্বর) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এসব
কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পোশাক ও অন্যান্য উপকরণের
জন্য শিক্ষার্থীপ্রতি ১ হাজার ৯৫০
টাকা বরাদ্দ ধরা হয়েছে। এই হিসাবটি এক বছরের। এ
কার্যক্রম বাস্তবায়ন হবে পাঁচ বছর মেয়াদি প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) প্রকল্পের আওতায়।
এটি সম্ভাব্য সর্বোচ্চ ব্যয়। দরপত্রের মাধ্যমে প্রকৃত ব্যয় নির্ধারিত হবে।
তিনি আরও জানান, পিইডিপি-৫ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৪১ হাজার ৯০ কোটি টাকা। এর মধ্যে সরকারের তহবিলেল ৩৩ হাজার ২০৩ কোটি এবং বৈদেশিক অর্থায়ন ৭ হাজার ৮৮৭ কোটি টাকা।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে