ইউপি নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে ১৬ নভেম্বর বৈঠকে বসছে কমিশন

নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর ২০২৬


পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি এবং স্মার্ট এনআইডি কার্ড উৎপাদন, পারসোনালাইজেশন ও বিতরণের জন্য পারসোনালাইজেশন সেন্টার-সংক্রান্ত বিষয় নিয়ে আগামী ১৬ নভেম্বর বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।  

 

বুধবার (১১ নভেম্বর) নির্বাচন ভবনে বৈঠক ডাকার বিষয়টি সাংবাদিকদের  জানান ইসি সচিব আখতার আহমেদ। ইসি সূত্রে জানা গেছে, কোন ইউনিয়ন পরিষদ কোন ধাপের নির্বাচনের আওতায় পড়বে, সে বিষয়ে ১৬ নভেম্বরের বৈঠকে আলোচনা শেষে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত জানা যাবে।

 

সারা দেশে ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করার পরিকল্পনার কথা আগেই জানিয়েছে ইসি।  প্রথম ধাপে প্রায় ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এ ক্ষেত্রে সদর উপজেলা ও সদর-সংলগ্ন ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর