রাত ২টাতেও বিভিন্ন কাজের অগ্রগতি জানতে চান প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর ২০২৬


প্রধানমন্ত্রী তারেক রহমান নিবিড়ভাবে মন্ত্রীদের কাজ পর্যবেক্ষণ করেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বলেছেন, তিনি প্রতিনিয়ত কোনো না কোনো বিষয়ে নির্দেশনা দেন। কখনো রাত ২টার সময়ও খবর আসে, অমুক কাজ হয়েছে কি না,  খোঁজ নিতে হবে। তখন আমাদেরও খোঁজ নিতে হয়। তার অধীনে মন্ত্রিত্ব করা বেশ কঠিন।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি আরও বলেন,  প্রধানমন্ত্রী  ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টা কাজ করতে চান। তিনি বিশ্বাস করেন, দক্ষ ব্যবস্থাপনা ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। দলগতভাবে কাজ করতে পারলেই একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব।

 

বাংলাদেশের মতো জনবহুল দেশে এআইয়ের কারণে অনেক মানুষের কর্মসংস্থান ঝুঁকিতে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন মন্ত্রী। বলেন, তাই এ প্রযুক্তিকে উৎপাদনশীলতা বাড়ানোর কাজে ব্যবহার করতে হবে। এর মাধ্যমে উৎপাদনের মান নিয়ন্ত্রণসহ বিভিন্ন সমস্যার সমাধান করা সম্ভব।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর