আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর ২০২৬


দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ। গণমাধ্যমের  বিষয়টি রাখা উচিত। মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি স্মরণ করিয়ে দেন  তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

 

প্রতিমন্ত্রী বলেন, যারা বর্তমানে অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে, তাদের রাজনীতিই ধ্বংসাত্মক।  এ কারণে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

 

শুধু আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমই নয়, ২০২৫ সালের ১২ মে প্রকাশিত  গেজেটে দলটির সব ধরনের প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে।

 

গেজেটে স্পষ্টভাবে বলা হয়েছে, আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম ও অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ ও সভা আয়োজনসহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ।

 

আওয়ামী লীগের অগ্নিসংযোগের কর্মকাণ্ড প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তাদের আগুন-সন্ত্রাস নতুন কিছু নয়। দলটির জন্মলগ্ন থেকেই তারা অগ্নিসংযোগ, গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর